ডিজিটাল মাধ্যমে সিয়াম-পরীমনির ‘বিশ্বসুন্দরী’

২২ মে, ২০২১ ১৭:০৫  
প্রেক্ষাগৃহে মুক্তির ছয় মাস পর এবার অনলাইনে মুক্তি পাচ্ছে ‘বিশ্বসুন্দরী’; দুই’শ টাকায় টিকিট কিনে ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকরা। মিউজিক এন্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। ২০২০ সালের ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল সিনেমা হলে; এবার ঈদেও দ্বিতীয় দফায় ‘বিশ্বসুন্দরী’ মুক্তি দেওয়া হয়েছে। ২১ মে থেকে থেকে ছবিটি https://bishwoshundori.maasranga.tv/ লিংকে ছবিটি দেখা যাবে। তার আগে পর্যাপ্ত তথ্য সরবরাহ করে দুই’শ টাকায় টিকিট সংগ্রহ করতে হবে। রুম্মান রশীদ খান-এর কাহিনী, চিত্রনাট্য অবলম্বনে ‘বিশ্বসুন্দরী' চলচ্চিত্রে পরীমনি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, হীরা, সীমান্ত, খালেদ হোসেন সুজনসহ আরও অনেকে।